শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার ২০৫ জন গরিব ও দুস্থ নারী ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বিকেল পাঁচটার দিকে এ উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়ন সদরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। এ সময় অপারেশন কর্মকর্তা মো. নাজমুস সাদাত সৌম্য ও ক্যাপ্টেন আজাহারুল আলম উপস্থিত ছিলেন।