শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্গম পতনঊষার ও ডবলছড়ায় ৬৩০ জন দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুক্তরাজ্যপ্রবাসী পতনঊষার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৩০ জন দুস্থকে শীতবস্ত্র দেয়। সংগঠনের সদস্য রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে ও শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আবদুর রহমান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন আতাউর রহমান মাস্টার, আবদুল হান্নান, তওফিক আহমদ, অলি আহমদ খান প্রমুখ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া পাহাড়ি এলাকায় দুস্থদের ৫০০টি কম্বল দেওয়া হয়। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ বজলুল করিমের ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন আবদুল গফুর, তাজুদ আলী, হাফিজুল হক চৌধুরী প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি