শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতি নীলফামারীর সৈয়দপুরে কম্বল ও শিশুদের পোশাক বিতরণ করেছে। গতকাল সোমবার সকালে স্থানীয় পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব চত্বরে ছিন্নমূল মানুষের হাতে ওই বস্ত্র তুলে দেওয়া হয়। সমিতির আহ্বায়ক আখেরুজ্জামান শাহ জানান, উত্তর জনপদের মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এ পরিস্থিতিতে সমিতির সদস্যরা তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে ১০০টি কম্বল ও ৯২টি শিশুর পোশাক কিনেছেন। এসব সামগ্রী দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সমিতির সদস্যসচিব মোশারফ হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি