শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে দেড় হাজার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড (এসিসিএফসিএস) নামের একটি প্রতিষ্ঠান। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম আহম্মাদ আলী, এসিসিএফসিএসের রতনপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, বেসরকারি সংস্থা শেকড়ের সভাপতি মো. আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা