শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের শীতার্ত ৬৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এসব কম্বল বিতরণ করেন ইউএনও রোকসানা রহমান। বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠী, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের অধিবাসীসহ ছিন্নমূল অসহায় পরিবারকে কম্বলগুলো দেওয়া হয়। ইউএনও রোকসানা রহমান বলেন, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।