শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সারা ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রশিদ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ, সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অভিজিৎ মণ্ডল প্রমুখ।