প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬০ জন মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস। লক্ষ্মীপুর প্রতিনিধি|