শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে পুলিশের উদ্যোগে গরিব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাট, বিসিক শিল্পনগর, মিরকাদিম পৌরসভাসহ কয়েকটি স্থানে পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুকে কম্বল ও সোয়েটার দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, তাঁরা এক হাজার সোয়েটার ও প্রায় ৭০০ কম্বল জেলার অন্যান্য উপজেলায় শীতার্তদের মধ্যে বিতরণ করবেন। গতকাল রাতে সদরে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশের সব সদস্যের রেশনের সামগ্রী বিক্রি করে সেই টাকা দিয়ে এই শীতবস্ত্র কেনা হয়েছে।