শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুই শতাধিক ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে পৌর শহরের ভৈরবপুর মুন্সিবাড়ী মহল্লার শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করে। উদ্যোক্তাদের একজন মো. দীপ্ত বলে, ‘দেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। সবার নজর হরতাল-অবরোধের দিকে। কিন্তু এরই মধ্যে শীত জেঁকে বসতে শুরু করেছে। গরিব মানুষেরা নির্ঘুম রাত কাটাচ্ছে। তাই আমরা ছিন্নমূল মানুষকে সহায়তার চেষ্টা করেছি।’