শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে কাপড় বিতরণ করেছে মেডিসিন ক্লাব ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। গতকাল রোববার বিকেল জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে এসব কাপড় বিতরণ করা হয়। ওই এলাকার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ ২৫০ জনকে এসব কাপড় দেওয়া হয়। ক্লাবের সভাপতি মাহমুদুল ইসলাম জানান, শীতবস্ত্র হিসেবে কম্বল, জ্যাকেট, সোয়েটার, শার্ট ও প্যান্ট বিতরণ করা হয়।