শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার সকালে ৮০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বলগুলো বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার। এ সময় ইউএনও কাজী মাহবুবুর রশিদ, পিআইও মো. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।