শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি অনুষ্ঠানে ১১৫ জন দরিদ্র আদিবাসী ও ২০০ জন দরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১১৫ জন আদিবাসীকে ও বেলা তিনটায় মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে উপজেলার ২০০ জন দরিদ্র ব্যক্তির মধ্যে ব্যাংকের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান (জয়) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।