প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের পুলিশ লাইনস একাডেমি চত্বরে গতকাল শনিবার তিন হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) উদ্যোগে এসব বিতরণ করা হয়। এতে নীলফামারীর পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, বিআইএফসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহ্সানুল বারী, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌফিকুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) জাকারিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।