প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পত্নীতলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে ব্যাংক চত্বরে উপজেলার ৩০০ দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়। ব্যাংকের শাখার ব্যবস্থাপক আবদুল কুদ্দুস কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার। আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসহাক হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলম প্রমুখ।