শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টাঙ্গাইলের মির্জাপুরে গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে সেনাবাহিনীর ৩৯ পদাতিক ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারি ইউনিটের উদ্যোগে ২৩০ জন গরিবের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল বাবুরচালা মাঠে শীতবস্ত্র বিতরণ করেন ওই ইউনিটের অধিনায়ক মেজর মো. রাশেদুজ্জামান রাশেদ। এ সময় অন্যদের মধ্যে উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুল আলম, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেনসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।