প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে গতকাল শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই গ্রামের ১০০ দরিদ্র নারী-পুরুষকে একটি করে কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ, বাঁধনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সালেম প্রমুখ উপস্থিত ছিলেন।