শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ’ এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শহরের ষোলঘর এলাকার রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রজত ভূষণ রায়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দ মহারাজ। আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা পরিতোষ চন্দ্র রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ অফিস