শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ইউকেএইডের আর্থিক সহযোগিতায় ও পল্লীশ্রীর আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, পল্লীশ্রীর শাখা কর্মকর্তা মো. সামসুল হক, পর্যবেক্ষক কর্মকর্তা মো. তৌহিদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান উপস্থিত ছিলেন। পল্লীশ্রীর কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।