শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে প্রতিবন্ধী শিশু ও ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সলিডারিটির কার্যালয়ে ৪০ প্রতিবন্ধী শিশু ও ১৪ জন প্রতিবন্ধী ভিক্ষুকের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন গণসাক্ষরতা অভিযান উপ-কার্যক্রমের ব্যবস্থাপক রেহেনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা পরিষদের সহসভাপতি রওশন আরা চৌধুরী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, আলেয়া বেগম, বদরুন্নেছা, সিসিলিয়া ঢাকী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম