প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউকেএইডের আর্থিক সহায়তায় সিঁড়ি ও নেটজ বাংলাদেশের মাধ্যমে দিনাজপুর জেলার বিরামপুর, ফুলবাড়ীসহ কয়েকটি উপজেলায় দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করেছে এনজিও পল্লীশ্রী। গতকাল রোববার সকালে বিরামপুর ইসলামপাড়ায় পল্লীশ্রী কার্যালয়সহ অন্যান্য উপজেলার নিজস্ব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। বিরামপুরে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার রায়, শাখা কর্মকর্তা শামসুল হক প্রমুখ।