শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী কার্যালয় চত্বরে বেলা ১১টার দিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন নীলফামারী জেলা শাখার সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ইদ্রিস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার প্রমুখ। নীলফামারী প্রতিনিধি