শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও জনতা ব্যাংকের সহায়তায় উপজেলার ৪৫টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ৯৭১ জন শিক্ষার্থী, ১২৯ জন চৌকিদার ও দফাদারকে কম্বল দেওয়া হয়। এ সময় ইউএনও মো.আবু সাঈদ মোল্লা, আওয়ামী লীগের নেতা জিয়াউল হক, থানার ওসি এ কে এম আমিনুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।