শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল রোববার বেলা ১১টার দিকে শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিরতণ করেন সাংসদ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও নওগাঁ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহম্মেদ উপস্থিত ছিলেন। ইকবাল শাহরিয়ারের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।