প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি গ্রামের ২০০ প্রতিবন্ধীকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রথম আলো কালিয়াকৈর বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার উপজেলার সৈয়দপুর এলাকায় ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র দেওয়া হয়। এতে সহায়তা করে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জানানো হয়, কোনো প্রতিবন্ধী লেখাপড়া করতে চাইলে এবং প্রতিবন্ধীদের ছেলেমেয়েদেরও বিনা মূল্যে বই ও খাতা দেওয়া হবে। এ ছাড়া দেওয়া হবে বিনা মূল্যে চিকিৎসাসেবা।