শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবসে গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী সদর এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডক্টরস সোসাইটি নামের একটি সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান। আরও উপস্থিত ছিলেন চিকিৎসক আতাউল করিম, সাইফুল ইসলাম, মো. আক্কাস, ওসি মো. শাহজাহান, শিল্পী দাশ, মো. তারেক হাসান, নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষকে শীতবস্ত্র দেওয়া হয়।