শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারী জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার ২০০ দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেলা ১১টার দিকে নীলফামারী পুলিশ লাইনস একাডেমি চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মিসেস রুমানা নাহিদ খান, নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবির, সৈয়দপুর সার্কেল আ ন ম সাজেদুর রহমান প্রমুখ।