শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে নিজস্ব ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিম। গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। অনুষ্ঠানে তিনি মো. সেলিমের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।