শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সুইড বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার প্রতিবন্ধী ৮০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সদস্য তৌফিকা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী লিমা হোসেন, সুইড বাংলাদেশের প্রচার ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইমেলদা হোসেন। সিরাজগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও সুইড বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।