শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে তোফাজ্জল মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় টি এম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার চত্বরে কম্বল বিতরণ করেন টি এম হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক মরিয়ম বেগম। টি এম হেলথ কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম বলেন, এলাকার সাত শ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।