প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শুক্রবার ৪০জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বন্ধুসভার মাধ্যমে এই শীতবস্ত্র দিয়েছেন। প্রথম আলোর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে শহরের বিভিন্ন এলাকার শীতার্তের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল এবং দুটি গরম টুপি দেওয়া হয়। এ সময় সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমদ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ অফিস