প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবিরের ব্যক্তিগত উদ্যোগে গত সোমবার রাতে দরিদ্র ৩৫০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, পাড়া-মহল্লায় ঘুরে ছিন্নমূল মানুষদের মাঝে নিজ হাতে ওই সব কম্বল বিতরণ করেন মাহমুদুল কবির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সহকারী জজ হাবিবুর রহমান, সহকারী জজ ইসমাইল হোসাইন, সহকারী জজ অমিত বিশ্বাস, সহকারী জজ অলরাম কার্জি প্রমুখ। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহে আলম চৌধুরী বলেন, জেলা জজের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করা হবে। এর মধ্যে সোমবার রাতে ৩৫০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।