শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তিন শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ। ফতুল্লায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলার কার্যালয়ে গতকাল এ কর্মসূচির আয়োজন করা হয়। কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘের সভানেত্রী বেগম রেহানা মকবুল ৩০০ জনের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড লেডিস ক্লাবের আঞ্চলিক চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার এবং ট্যুর ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আফরার হোসাইন চৌধুরী। ২০০২ সাল থেকে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।