শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জয়মনিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার আলমগীর হোসেন মণ্ডল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এস এম আতাউল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী চৌধুরী ও আতাউর রহমান।