শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া সীমান্ত ফাঁড়িতে (বিওপি) গত সোমবার বিকেলে সীমান্ত এলাকার দেড় শতাধিক গরিব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন উত্তর-পশ্চিমাঞ্চল (রংপুর জোন) বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, রংপুর জোন কমান্ডার (অপারেশন) লে কর্নেল এবি সফিউল আলম প্রধান, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে কর্নেল মোস্তাফিজুর রহমান, উপপরিচালক মেজর মূহিত-উল আলম প্রমুখ।