প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্প এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ৫০০ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ৩৪ বীরের আয়োজনে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োজিত সেনাসদস্যরা দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পদ্মা সেতু প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র দেওয়া হয়।