প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মাঠে গতকাল শুক্রবার সকালে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট ইউনিটি মহানগর কমিটির এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ কে এম জালাল উদ্দিন আকবর। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল হালিম, আসাদুজ্জামান, ফরহাদ হোসেন আজাদ, সংগঠনের চেয়ারম্যান ইয়ামিন চৌধুরী ও সাধারণ সম্পাদক তাওছিক আহমেদ।