প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ১২৫ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। গতকাল বুধবার বেলা ১১টায় বিজিবি-৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বালাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম আজাদ বলেন, নিজস্ব অর্থায়নে ১২৫ জন অসহায় শীতার্ত, প্রতিবন্ধী ও শিশুর মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।