শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দ্বারা পরিচালিত সমাজসেবামূলক সংগঠন ‘সচেতন সাথী’ শুক্রবার গোদাগাড়ী উপজেলায় আদিবাসী ও দরিদ্রদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে। সংগঠনটি উপজেলার ১৭টি গ্রামের আদিবাসী ও সুবিধাবঞ্চিত দরিদ্রদের মাঝে ২০০টি কম্বল ও ৫০০টি শীতবস্ত্র বিতরণ করে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী