প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তের চক শংকর এলাকায় স্থলবন্দর স্থান পরিদর্শন করেন বিজিবির রংপুরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক। পরে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দিনাজপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. আনোয়ার শফিক পাকুড়া উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার ইকবাল, আরইবির ব্যুরো চিফ লেফটেন্যান্ট কর্নেল তানভির আহমেদ জায়গীরদার, থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত প্রমুখ।