শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্ট ৫০০ জন দুস্থ ও দরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার সিদ্ধেশ্বরপুর শাহি ঈদগাহ্ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মো. আবদুস শহীদ। জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ প্রমুখ।