প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল শনিবার জেলা ছাত্রলীগের উদ্যোগে গরিব, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত জেলা ছাত্রলীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। শীতবস্ত্র বিতরণের আগে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর|