শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলা অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী মণ্ডল, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।