প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার সকালে দুই শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন সার্চের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ওডিপি। এ উপলক্ষে সার্চের সভাপতি মো. রকিবুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফা মাহমুদ সারোয়ার।