প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে ৩১ বিজিবি ব্যাটালিয়ন মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল আযীম। অনুষ্ঠানে প্রায় ২০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। লে. কর্নেল মো. আনোয়ারুল আযীম বলেন, পর্যায়ক্রমে ব্যাটালিয়নের অধীন সব ক্যাম্প-বিওপি এলাকায় গিরব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।