শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গুনাইঘর ইউনিয়নের রামপুর গ্রামের ১০০ জনকে কম্বল দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় রামপুর গ্রামের মোসলেম উদ্দিন ভূঞার বাড়িতে বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার কাফরুল এলাকার বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি মোসলেম উদ্দিন ভূঞা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম, সদস্য আবু তাহের সরকার প্রমুখ।