শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামে ২৫০টি সাঁওতাল পরিবারকে একটি করে কম্বল দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখা। গত মঙ্গলবার রাতে মাদারপুর গির্জার সামনে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের সহসভাপতি মো. আলী হায়দার মুর্তুজা, জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন প্রামাণিক, ব্যাংক কর্মকর্তা ওয়াসিমুল হক চিশতী প্রমুখ।