শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়েকটি গ্রামে দুস্থ ও গরিব শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের স্থানীয় রায়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম। ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় সেখানে ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুষ্টিয়া অফিস