প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২৫০ জন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনিটি ব্লাড সেন্টার নামে একটি বেসরকারি সেবামূলক সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে ফেনী শহরের মিজান রোডে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাংবাদিক শওকত মাহমুদ, আসাদুজ্জামান, ব্যবসায়ী ইমন-উল-হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম কে আর সূর্য। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মাহফুজুল করিম।