শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে গতকাল স্থানীয় সাংসদের দেওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে উপজেলার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কোল্ড স্টোরেজের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাদিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার ১৬০ জন গ্রাম পুলিশ সদস্যকে শীতবস্ত্র হিসেবে একটি করে চাদর দেওয়া হয়।