প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা চত্বরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নাচোল পৌরসভার উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় চার শ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন ও আবদুল খালেক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, সমাজসেবক তরিকুল ইসলাম প্রমুখ।